বিনোদন

বিয়ে নয়, বাগদান ভেঙে গেছে: লিজা

ক্লোজআপ ওয়ান তারকা ও সংগীতশিল্পী লিজার পিত্তথলিতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালেই রয়েছেন। রোববার (২২ সেপ্টেম্বর) তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়।

এদিকে, তার খোঁজখবর জানতে গিয়েই একটি গণমাধ্যমের সঙ্গে তার কথা হয়। যেখানে তার বিয়ে ভাঙা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বিয়ে নয়, ২০১৫ সালে আমার বাগদান ভেঙে গেছে। আসলে শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয়নি। যাঁর সঙ্গে বাগদান হয়েছিল, তিনি হয়তো এত দিনে বিয়েও করে ফেলেছেন।

লিজা ২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘ক্লোজআপ ওয়ান’র চ্যাম্পিয়ন হন। এরপর তার প্রথম একক অ্যালবাম ‘লিজা পার্ট ওয়ান’ প্রকাশিত হয় ২০১২ সালে।  দ্বিতীয় অ্যালবাম বাজারে আসে ২০১৫ সালে। এছাড়াও দেশ ও দেশের বাহিরে কনসার্ট করে থাকেন লিজা। সিনেমার প্লে-ব্যাকেও রয়েছে তার জনপ্রিয়তা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button