সারাদেশ

রাঙ্গামাটিতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জুরাছড়ি ইউনিয়নের মিতিংগাছড়ির এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- এরাইছড়ি মৌজার আনন্দ পাড়ার পদ্ম ধর চাকমার ছেলে ভাগ্য ধন চাকমা (২৫) ও একই পাড়ার নতুন বসতি এনধর চাকমার ছেলে চন্দন চাকমা (৩০)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চলিয়ে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মো. মাহাবুবুল হাই ঘটনা সত্যতা নিশ্চিত করা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button