রংপুর বিভাগসারাদেশ

বিরামপুর থানা পুলিশের হাতে ফেন্সিডিল সহ ভদ্রবেশী মাদক ব‍্যবসায়ী আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর নির্দেশে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ২৩ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ একজনকে হাতেনাতে আটক করেছে।
থানা সূত্রে জানা গেছে,  উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মধুপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে ভদ্রবেশী মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম  দীর্ঘদিন থেকে গোপনে ভারতীয় ফেন্সিডিলের ব‍্যবসা করে আসছিল। সমাজের বিশিষ্ট কিছু ব‍্যক্তির সাথে ভদ্রবেশে চলাফেরা করায়, তার মাদক ব‍্যবসার বিষয়টি এতদিন কেউ বুঝে উঠতে পারেনি। তবে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান দীর্ঘদিন থেকে গোপনে তার কর্মকাণ্ডে নজর রাখছিলেন। এমতাবস্থায় গোপন সংবাদ পেয়ে ১১মার্চ, বৃহস্পতিবার শহিদুলের নিজ বাড়ির থেকে ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব‍্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
ওসি মনিরুজ্জামান জানান, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে কৌশলে সমাজে ভালো লোক সেজে প্রশাসন সহ জনগণের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে গোপনে ভারত থেকে চোরাই পথে আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল এনে নিজ বাড়িতে রেখে গোপনে বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়িতে ভারতীয় ফেন্সিডিলসহ আটক করা হয়।
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button