খেলা

জিতলেই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিতের লড়াইতে বৃহস্পতিবার বাছাইপর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ডর বিপক্ষে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।

স্কটল্যান্ডের ডান্ডির ফোর্টহিলে খেলাটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল তিনটায়। গ্রুপপর্বের তিনটি ম্যাচই জিতে শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। ফাইনালে উঠতে পারলেই মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবেন সালমা-নাহিদারা।

ব্যাটসম্যানদের অধারাবাহিকতা কিছুটা চিন্তার কারণ টাইগ্রেসদের।

অন্যদিকে বি-গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে বাছাইপর্বের সেমিতে উঠেছে আয়ারল্যান্ড।

সবশেষ চার দেখায়, বাংলাদেশের বিপক্ষে একটি জয় আইরিশ মেয়েদের। অন্য সেমিফাইনালে সন্ধ্যা সাতটায়, পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে থাইল্যান্ড।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button