সারাদেশ

পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন পালন

ইদ্রিস আলী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি  :আজ শনিবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর আওয়ামীলীগ পৃথক পৃথক ভাবে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করা হয়।
উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। পাঁচবিবি স্মৃতিসৌধ্য চত্বরে সমাবেশ শেষে জন্মদিনের কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। এছাড়াও পৌর আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে জন্মদিনের কর্মসুচি উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সামছুল আলম দুদু এমপি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button