বিনোদন

দুই বছর ধরে একা সেলেনা

সেই বাল্যকালে জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী-গায়িকা সেলেনা গোমেজ। কিন্তু শেষমেশ সেই প্রেমের পরিণতি ভালো হয়নি। ভেঙ্গে গেছে তাদের সম্পর্ক। একটি সাক্ষাৎকারে সম্প্রতি সেলেনা জানালেন, দুই বছর ধরে কোনো সম্পর্কে নেই তিনি।

সম্প্রতি দ্য জ্যাক স্যাং শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী সেলেনা বলেন, আমি গত দুই বছর ধরে সুপার সিঙ্গেল। আমি সত্যিই জানতে চাই আমার জন্য কী ধরনের ভালোবাসা অপেক্ষা করছে। তবে এবার আমি সত্যিকারের ভালোবাসার সন্ধান করছি। বাস্তবকেন্দ্রিক হতে চাই, কিন্তু কারো ওপর নির্ভরশীল হতে চাই না।’

এছাড়াও তিনি আরো বলেন, ‘সময় হলে আপনি সঠিক মানুষকেই খুঁজে পাবেন। যার সবকিছু আপনার মতো। তবে আমি এখন জীবনকে উপভোগ করছি। সত্যি বলতে এখন আমার মধ্যে কোনো চাপ কাজ করছে না।’

বিবারের সঙ্গে বিচ্ছেদ, হেইলির সঙ্গে বিবারের বিয়ে সব মিলিয়ে সেলেনা যে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তার প্রমাণ আবারও মিলেছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার নতুন গান ‘লুজ ইউ টু লাভ মি’-তে। আনুষ্ঠানিকভাবে না বললেও ভক্তদের বুঝতে বাকি নেই গানটি বিবারের বিরহেই গেয়েছেন সেলেনা। গানটির সহ লেখকও তিনি নিজেই।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button