আন্তর্জাতিক

আফগানিস্তানে বন্যা-ভূমিধস, মৃত্যু ১৮২

আফগানিস্তানে বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮২ জনে। এই দুর্যোগে আহত হয়েছেন আরও আড়াইশ। সূত্র: রয়টার্স

বৃহস্পতিবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেন এ তথ্য।

সংবাদ বিবৃতিতে জানান, পুরোপুরি বিধ্বস্ত তিন হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। প্রাকৃতিক দুর্যোগে মারা গেছেন হাজারের বেশি গবাদি পশু। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোগার প্রদেশ, সেখানে বাস্তুচ্যুত ২০ হাজারের বেশি বাসিন্দা।

তালেবান মুখপাত্রের দাবি, পার্বত্য এলাকাগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। তালেবান সরকারের একার পক্ষে দুর্যোগ এবং পরবর্তী সংস্কারকাজ মোকাবেলা করা কষ্টকর। আন্তর্জাতিক মহলকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান এই তালেবান নেতা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button