সারাদেশ

গাইবান্ধায় চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় জেনারেল হাসপাতালের অনিয়ম দুর্নীতি ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাখার আয়োজনে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য প্রদান করেন- সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদস্য ছাদেকুল ইসলামের, তপন কুমার বর্মণ, সদর উপজেলার সদস্য সচিব মুরাদজামান রব্বানী, প্রমুখ।

বক্তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালের নানা অনিয়ম, দুর্নীতি ও জনগণের চিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button