রাজশাহী বিভাগসারাদেশ

নকল বই বিক্রির দায়ে বগুড়ায় ব্যবসায়ীর জরিমানা

বগুড়ায় নকল বই বিক্রির অভিযোগে সুমন বুক প্যালেসের নুর আলম নামের এক ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে শহরের থানা রোডে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সকালে শহরের থানা রোড এলাকায় লাইব্রেরিতে নকল বই বিক্রির বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সুমন বুক প্যালেসে নকল গাইড বই পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক নুর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button