রাজনীতি

হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। শুক্রবার দিবাগত রাত ৩টার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দলটির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই ম্যাডামকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

’ কি কারণে বা শারীরিক অবস্থার অবনতি হয়েছে কি না- এ বিষয়ে তিনি কোনো তথ্য জানাননি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান হাসপাতাল থেকে গণমাধ্যমকে বলেন, রাত ৩টা ১২ মিনিটে হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়া। এরপর তাকে রাত ৩টা ২০ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালেদা জিয়া আর্থারাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। গত বছর সাবেক এ প্রধানমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button