খেলা

“আসসালামু আলাইকুম’ আমার জন্য সবাই দোয়া করবেন: ক্রিকেটার রুবেল

জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেল ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রয়েছেন রাজধানীর স্কয়ার হাসপাতালে। গত ১৪ মার্চ সংকটাপন্ন অবস্থায় তাকে রাখা করানো হয়ে আইসিইউতে। এরপর কিছুটা উন্নতি হলে নেওয়া হয় সাধারণ কেবিনে।

প্রায় একমাস ধরে হাসপাতালেই রয়েছেন তিনি। ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর প্রথমবার চিকিৎসা করাতে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারকে নেওয়া হয় সিঙ্গাপুরে। চিকিৎসা নিয়ে ফেরার আবারও ফের ক্রিকেটে ফেরার চিন্তা করেন। তবে আবারও অসুস্থ হয়ে পড়লে থেমে যায় ক্রিকেট।

প্রায় এক মাস ধরে হাসপাতালে থাকা রুবেল দোয়া চেয়েছেন সবার কাছে। ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তায়লা যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমিন।’

দেশে নিয়মিত কেমো আর চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলে নতুন করে টিউমার ধরা পড়ে রুবেলের মস্তিষ্কে; যা এতটাই স্পর্শকাতর স্থানে রয়েছে তাতে শঙ্কায় পড়েছে জীবন।

রুবেলের প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ১১২ ম্যাচে ৩৯২টি উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০৪ ম্যাচে রয়েছে ১২০টি উইকেট। এ ছাড়া টি-টোয়েন্টিতে ৫৬ ম্যাচে নেন ৬০টি উইকেট।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button