বিজ্ঞান ও প্রযুক্তি

স্যামসাং মোবাইল ফোন পাওয়া যাবে সহজ কিস্তিতে

স্যামসাং ব্র্যান্ডের বিভিন্ন মোবাইল ফোন ও ট্যাব পাওয়া যাবে সহজ কিস্তিতে। বাংলাদেশে স্যামসাংয়ের অথোরাইজড ডিসট্রিবিউটার এক্সেল টেলিকম এ বিষয়ে একটি চুক্তি সই করেছে দেশের প্রথম কিস্তির ই-কমার্স ফ্লপবাই.কমের সঙ্গে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার গুলশানে স্যামসাং বাংলাদেশের হেড অফিসে এই চুক্তি সই হয়। এক্সেল টেলিকমের ডিরেক্টর সেলস সাইফুদ্দিন টিপু এবং ফ্লপবাই.কমের সিইও আরিফুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্সের পরিচালক (বি-টু-বি গ্লোবাল মোবাইল) জুসুন লি।

এই চুক্তির ফলে স্যামসাং এর রেগুলার স্মার্ট ফোন, ট্যাব ও ফ্ল্যাগশিপ ফোনগুলো ৩ মাস ও ৬ মাসের সহজ কিস্তিতে কিনতে পারবেন গ্রাহকরা। ক্রেডিট কার্ড ছাড়াই নির্দিষ্ট নিয়মকানুন মেনে এই সুবিধা পাওয়া যাবে ১০ অক্টোবর ২০১৯ থেকে। প্রাথমিক অবস্থায় শুধুমাত্র ঢাকা শহরের ভেতরে নির্দিষ্ট কিছু ক্যাটেগরিতে এই সেবা প্রদান করা হলেও খুব শীঘ্রই সারাদেশের জেলা শহরগুলোতে এই সুবিধা পাওয়া যাবে।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্লপবাই.কমের চেয়ারম্যান আব্দুল আলিম, এক্সেল টেলিকমের করপোরেট সেলস হেড আরিফ আল মামুন চৌধুরী, হেড অব অপারেশন রেজাউল হক রেজা, ম্যানেজার করপোরেট সেলস একেএম আলমগীর, স্যামসাং বাংলাদেশের লিড (বি-টু-বি) সাইফ উদ্দিন আহমেদ, ফ্লপবাই.কমের এইচআর-অ্যাডমিন ইনচার্জ দিদারুল হাসান ও কনটেন্ট-কমিউনিকেশন এক্সিকিউটিভ রাহাদ বিন মালেক।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button