রাজশাহী বিভাগলিড নিউজ
স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’র উদ্যোগে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’র উদ্যোগে জনসাধারণের স্বার্থে মহানগরের ফুলবাড়ী ব্রিজ সংলগ্ন করতোয়া নদীতে প্রধান অতিথি হিসেবে আজ শুক্রবার (২৩ অক্টোবর) পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন বগুড়া সদর- ৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
সংগঠনের সভাপতি আলহাজ অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, উপদেষ্টা ও জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম (জিসাফ) এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান তালুকদার দিপু।



