লিড নিউজ

স্বাধীনতা দিবসে আ’লীগের সব কর্মসূচি বাতিল

করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশে বর্তমানে কোনো প্রকার খাদ্য সংকট নেই। অহেতুক কোন পণ্য সামগ্রী মজুদ করে রাখলে মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, জনপ্রতিনিধরা করোনা ভাইরাসে স্থানীয়দের সতর্ক করুন। কারো করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে আমাদের জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button