খুলনা বিভাগসারাদেশ

মাগুরায় সাপের কামড়ে নয় বছর বয়সের শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধিঃ  মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের রাহাত নামে ৯ বছর বয়সের এক শিশু সন্তান সাপের কামড়ে মৃত্যু বরণ করেছে । জানা গেছে, আজ সকাল ১১ টার দিকে রাহাত গরুর ঘাস কাটার জন্য স্থানীয় মাঠে যায় সেখান থেকেই তাকে বিষধর সাপে দংশন করলে বাড়ি এসে সে তার মাকে জানায় । মা ছেলের কথায় কান না দিয়ে স্থানীয় ভাবে বিভিন্ন গাছ গাছরা দিয়ে ট্রিটমেন্ট করতে থাকে । পরে সে বেশি অসুস্থ হয়ে পড়লে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় । রাহাত ওই গ্রামের চঞ্চল শেখের ছেলে সে নাকোল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button