রাজশাহী বিভাগসারাদেশ

মোখলেসুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে হুইল চেয়ার ও আর্থিক অনুদান প্রদান

চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন আগামী চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও গ্রামীণ ট্রাভেলস এর চেয়ারম্যান আলহাজ্ব মো. মোখলেসুর রহমান অসহায় গরীব এক ব্যাক্তিকে আর্থিক অনুদান ও একটি হুইল চেয়ার প্রদান করেন।
২৩ আগস্ট রবিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নামোরাজারামপুর ভাটাপাড়ার ওবায়দুর রহমানকে একটি হুইল চেয়ার ও আর্থিক অনুদান দেয়া হয়।
গ্রামীন ট্রাভেলস এর প্রধান কার্যালয়ে রবিবার সকালে রোগীর বড় ভাই নোমান ও তার দুলাভাই শাহ জামালের উপস্থিতিতে রহমানের মায়ের হাতে হুইল চেয়ার ও আর্থিক অনুদান তুলে দেয়া হয়।
অসুস্থ ওবায়দুর রহমান রাজশাহী সি আর পি মেডিকেলে ভর্তি আছেন। তার চিকিৎসার জন্য সব সময় পাশে থাকবেন বলে জানিয়েছেন আলহাজ্ব মোখলেসুর রহমান। এর আগেও বহু অসহায় গরীব মানুষকে সাহায্য সহযোগীতা করেছেন তিনি।
আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button