রাজশাহী বিভাগসারাদেশ
নদী খননে পাওয়া ৩ মূর্তি বদলগাছীর পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
সোমবার সন্ধ্যায় পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরের কাস্টেডিয়ান মোহাম্মদ ফজলুল করিম জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনটি মূর্তি বুঝে নিয়েছেন।
এ সময় জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন। এর আগে বিকেলে জয়পুরহাটের জেলা প্রশাসক শরীফুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন, পাহাড়পুর জাদুঘরের কাস্টেডিয়ান মোহাম্মদ ফজলুল করিম, আটাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ স ম আরেফিন চৌধুরী খননকৃত তুলসীগঙ্গা নদীর পাথরঘাটা এলাকা পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ ডিসেম্বর তুলসীগঙ্গা নদী খননের সময় পাথরঘাটা এলাকায় দুটি কলো পাথরের মূর্তি পাওয়া যায়। পাঁচবিবি উপজেলা প্রশাসন ওই দুটি মূর্তি জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দিয়েছিল। এরপর ৭ জানুয়ারি তুলসীগঙ্গা নদীর একই এলাকায় ১১৪ কেজি ওজনের আরেকটি কালো পাথরের মূর্তি পাওয়া যায়। ওই দিনই পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা মূর্তিটি জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দিয়েছিলেন। একই এলাকায় পরপর তিনটি মূর্তি পাওয়ার ঘটনায় জয়পুরহাটের জেলা প্রশাসক ওই এলাকা খনন করা যায় কি না, তা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জানিয়েছিলেন।



