খেলা

টাইগারকে জয় উপহার নাদালের, নাম লেখালেন কোয়ার্টারে

নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে টেনিস খেলা দেখতে এসেছিলেন ‘বন্ধু’ টাইগার উডস। তাকে নিরাশ করেননি রাফায়েল নাদাল। গলফ কিংবদন্তিকে দুর্দান্ত জয় উপহার দিয়েছেন তিনি।

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন দ্বিতীয় বাছাই নাদাল। চার সেটের লড়াইয়ে ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে হারিয়েছেন তিনি। ৬-৩, ৩-৬, ৬-১ ও ৬-২ সেটে ২২তম বাছাইকে পরাজিত করেছেন স্প্যানিশ তারকা।

ক্যারিয়ারে একবার ইউএস ওপেন জিতেছেন চিলিচ। এবারও সেই রকম কিছুর আশা নিয়ে টুর্নামেন্টে এসেছিলেন তিনি। তবে নাদালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো এই ক্রোয়াটের।

এখন পর্যন্ত তিনবার ইউএস ওপেন জিতেছেন নাদাল। সেই সংখ্যাটা বাড়িয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন ১৮টি গ্র্যান্ডস্ল্যামের মালিক। শেষ আটে ২০তম বাছাই আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্জম্যানের মুখোমুখি হবেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button