খেলা

বিক্ষোভে উত্তাল প্যারিসে: পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

স্পোর্টস ডেস্ক : বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস। আর তাই নিরাপত্তা ঝুঁকি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চাপ কমানোর জন্য প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও লিওঁর ম্যাচের নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। রোববার থেকে সরিয়ে সোমবার রাতে নির্ধারণ করা হয়েছে। প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

লিগ কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ম্যাচটির তারিখ পরিবর্তনের জন্য পুলিশের করা অনুরোধ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। সাত ম্যাচে সমান ১৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে লিঁও শীর্ষে ও পিএসজি দুই নম্বরে আছে। জ্বালানির মূল্যবৃদ্ধি, শিক্ষার মান এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন ফ্রান্সের নাগরিকরা।

প্যারিসসহ ফ্রান্সের বেশ কয়েকটি প্রধান শহরে ছাত্র সংগঠন ও ট্রেড ইউনিয়নের সমর্থনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যার কিছু জায়গায় সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা ঘটেছে।

রোববার স্তাদ দ্য ফ্রান্সে পিটসবার্গ স্টিলার্স ও নিউ অরলিন্স সেইন্টসের মধ্যকার এনএফএল (এনএফএল) ম্যাচটি থাকায় নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপ আরও বেড়েছে, যার কারণে সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের প্রয়োজন পড়বে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button