জাতীয়

ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়

ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ প্রবাহে বিপর্যয় হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে বিপর্যয়ের ঘটনা ঘটে। এজন্য আকস্মিক বিদ্যুৎ চলে যায়। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন পরিচালক রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এতে করে বিভিন্ন স্থানে ভোগান্তির সৃষ্টি হয়েছে। সচিবালয়, বাংলাদেশ ব্যাংক, প্রেসক্লাবসহ মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ নেই।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের দায়িত্বশীলরা জানিয়েছেন, ‘এখনো পর্যন্ত বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা যায়নি।’

এদিকে, দুপুর পৌনে ২টার দিকে পাওয়ার গ্রিড কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মানবজমিনকে বলেন, আমরা কাজ করছি। তবে বিপর্যয়ের কারণ এখনো জানা যায়নি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button