বিনোদন

আলি আব্বাসের সঙ্গে শাহরুখের জোট?

গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ‘জিরো’। যেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। দেখা গিয়েছিল সালমান খান, শ্রীদেবী, কাজল, রানী মুখার্জি, জুহি চাওলা, মাধুরী দীক্ষিত ও দীপিকা পাড়ুকোনকে। কিন্তু এতো তারকা মিলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়া থেকে বাঁচাতে পারেনি ছবিটিকে।

আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’র ব্যর্থতার পর এখনও পর্যন্ত কোন ছবিতে চুক্তিবদ্ধ হননি শাহরুখ খান। বর্তমানে স্ত্রী ও সন্তানদের নিয়েই কাটছে কিং খানের ব্যস্ত সময়।

‘জিরো’র পর এখনও পর্যন্ত কোন ছবিতে চুক্তিবদ্ধ না হলেও, প্রায় সময় গুঞ্জন শোনা গিয়েছে বলিউড বাদশা নাকি বেশ কয়েকটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন! তবে বিষয়টিকে মিথ্যা দাবি করে এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ‘এই মুহূর্তে আমার হাতে কোন ছবির কাজ নেই।’

এবার শোনা যাচ্ছে, শাহরুখ খান নাকি বলিউডের জনপ্রিয় পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে হাত মিলিয়েছেন।

এ প্রসঙ্গে শাহরুখের একটি ঘনিষ্ঠসূত্র জানান, শাহরুখ খান যেমন চিত্রনাট্য খুঁজছিলেন তেমনটি তিনি পেয়ে গিয়েছেন। এছাড়া আলি আব্বাস জাফর সবসময় তার সঙ্গে কাজ করতে চাইতেন। সব ঠিক থাকলে আগামী বছর আবার রূপালি পর্দায় পাওয়া যাবে তাকে। তবে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button