দুর্যোগসারাদেশ

নারায়ণগঞ্জে ‘কিশোর গ্যাংয়ের’ ইভন গ্রেফতার

নারায়ণগঞ্জে এক স্কুল ছাত্রকে নির্যাতন ও ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় শহরের ইসদাইর এলাকার ‘কিশোর গ্যাংয়ের’ ইভনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) গ্রেফতারকৃত ইভনকে আদালতে নিয়মিত মামলায় প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন। স্কুল ছাত্রকে নির্যাতন ও ছুরিকাঘাত করার দায়ে তাকে গ্রেফতার করা হয়।

ইভন শহরের ইসদাইর এলাকার বাবুর মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুগন্ধা আবাসিক এলাকায় ইভনের নেতৃত্বে ‘কিশোর গ্যাং’ পরিচালিত হয়। এলাকাবাসীর অভিযোগ, ইভনের গ্যাং সদস্য রয়েছে শহরের বিভিন্ন এলাকায় অন্তত ২০ থেকে ৩০ জনের মতো।

স্কুল ছাত্র ফারদিন গত ১৭ অক্টোবর দুপুরে স্কুলে যাওয়ার সময় পথ রোধ করে ইভন ও তার সহযোগীরা। এ ঘটনায় ফারদিনের মামা রিপন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওসি আসলাম হোসেন আরও বলেন, ইভনের সহযোগীদের ব্যাপারে তদন্ত চলছে। সঠিক সংখ্যাটা জানাতে একটু সময় লাগবে। আমরা ‘কিশোর গ্যাংযের’ ইভন ও তার সহযোগীদের আইনের আওতায় আনব। অপরাধী যে-ই হোক আইনের আওতায় আনা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button