ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০১৯-২০ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়কা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে নগত শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী, ২০ টি বাই সাইকেল, অগভীর নলকূপ ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ জুন দুপুর ১২ টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১ম শ্রেনি থেকে ৫ম শ্রেনির ৫১ জন শিক্ষার্থীর মাঝে এসব উপকরন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।
ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা তরুন চন্দ্র জানান, ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ৮০০ টাকা, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনির শিক্ষার্থীদের ১ হাজার ৫০০ টাকা, ৯ম থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীদের ২ হাজার টাকা, একাদ্বশ-দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীদের ৩ হাজার ২০০ টাকা ও উচ্চ শিক্ষা স্তরে ৪ হাজার ৫ শত টাকা করে মোট ২’শ ৩ জন শিক্ষার্থীর মাঝে ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষা উকরণ হিসেবে পেন্সিল, খাতা, জ্যামিতি বক্স, স্বাস্থ্য উপকরণ হিসেবে ওয়াটার পট, হ্যান্ড ওয়াশ ও ছাতা বিতরণ করেন। এছাড়া জাদের জমি আছে ঘর নেই এমন ২০ জন নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে সেমি পাকা বাড়ী নির্মান করা হবে।
বিতরণকালে ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল মমিন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার কাজল সরকার, প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরম, আদিবাসী নেতা ইশ্বর মার্ডি, বিশ্বনাথ টুডু প্রমুখ উপস্থিত ছিলেন।



