খুলনা বিভাগসারাদেশ
ইউএনওর হস্তক্ষেপে ফিরে পেলেন স্বামীর বাড়ি

মাগুরা প্রতিনিধিঃ দৈনিক সংবাদ কণিকা পত্রিকাসহ ফেসবুক ভিড়িওতে ভাইরাল হওয়া ছেলে হাবিবুর রহমানকে বাড়ির জমি লেখে না দেয়ায় ছেলের অত্যাচার নির্যাতনে এসএসসি পরিক্ষার্থী মেয়েকে নিয়ে বাড়িছাড়া সেই বৃদ্ধা মা সালমা বেগম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের হস্তক্ষেপে ফিরে পেলেন তার স্বামীর ভিটে বাড়ি।
ঘটনাটি ঘটেছিল মহম্মদপুর উপজেলার দীঘা গ্রামে। সালমা বেগম দীঘা গ্রামের মৃত কায়েম মোল্যার স্ত্রী।
ছেলেকে জমি লেখে না দেয়ায় নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে গত বৃহস্পতিবারে নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন করেন মা সালমা বেগম। সেই আবেদনের ভিত্তিতে নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুর রহমানকে পরবর্তিতে এই ধরনের ঘটনার পূনরাবৃত্তি না ঘটে সেই ব্যাপারে কঠোর হুশিয়ারি প্রদান করে।



