সারাদেশ

যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আড়াইহাজারে যানজট নিরসনে এবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন । রবিবার (৮ সেপ্টেম্বর)  বিকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন যৌথভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহাগ হোসেন  জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিভিন্ন দোকানের সামনে সড়ক দখলের মাধ্যমে বিভিন্ন যানবাহন যত্রতত্র পার্কিং করে যানজট সৃষ্টির অপরাধে সিএনজি চালক, দোকান মালিকসহ সাতজনকে জরিমানা করা হয়।

এদের মধ্যে শান্ত নামে এক অটো চালককে ৫০০ টাকা,  ঢাকা কাবাব, পিন্টু ঘোষের মিষ্টির দোকান, ইসমাইলের ফলের দোকান, নান্না বিরানিসহ ৬ দোকান মালিকের প্রত্যেককে দুইহাজার টাকা করে জরিমানাসহ মুচলেকা আদায় করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button