রংপুর বিভাগসারাদেশ

করোনায় সৈয়দপুরে দুই দিনে দু’জনের মৃত্যু

নীলফামারী জেলা প্রতিনিধি: করোনা আক্রান্ত হয়ে গত দু’দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নীলফামারীর সৈয়দপুরে দু’জনের মৃত্যু হয়েছে। মৃত দু’জনেই ওই হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
এদের মধ্যে গত শনিবার মারা যান কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকার মৃত রইস উদ্দিনের স্ত্রী আম্বিয়া বেগম (৭৩)। তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায় গত ১৫ আগস্টে। অন্যদিকে শুক্রবার রাতে মারা যান শহরের পুরাতন বাবুপাড়ার মৃত তোসাদ্দেক হোসেনের ছেলে ইরফান আনসারী (৫০)। তবে করোনায় আক্রান্ত হলেও পরিবারের লোকজন বিষয়টি গোপন রাখে। পজিটিভ রিপোর্ট আসার পর প্রশাসনের লোকজন তার বাড়ি লক ডাউন করতে গিয়ে জানতে পারে তিনি ওই দিনে মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎক ডা: আরমান আলী রনি জানান, রংপুর মেডিকেলে ভর্তি হয়ে নমুনা পরীক্ষা করায় ইরফানের করোনা আক্রান্তের বিষয়ে আমরা আগে থেকে অবগত ছিলাম না। তাই তার দাফন স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হওয়ার বিষয়টি তদারকি করা সম্ভব হয়নি। তবে আম্বিয়া বেগমের দাফন স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button