ধামইরহাটে ১১৬ বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে র্যাবের অভিযানে ১১৬ বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার রাতে উপজেলার জোত গোবর্ধন দক্ষিন বাদালপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল আটক করেছে। র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে ৩ টার সময় জোত গোবর্ধন দক্ষিন বাদালপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ১১৬ বোতল ফেন্সিডিল, ১টি পিকআপ ভ্যান, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল, ৮টি সিমকার্ড ও ৩টি মেমোরি কার্ড আটক করতে সক্ষম হয়। মাদক দ্রব্য ব্যবসায় জড়িত থাকায় বাদালপাড়া গ্রামের ইসাহাক আলীর পুত্র সানোয়ার (২৬), ইসাহাক মন্ডলের স্ত্রী জান্নাতুন (৫০), কোকিল গ্রামের ওবায়দুল হকের পুত্র নুর ইসলাম (২৭), বাবুল হোসেনের পুত্র মনসুর (২৬) এবং সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র বাদশা (২৫) ও ডাঙ্গাপাড়া গ্রামের নুর ইসলামের স্ত্রী রেশমা বেগম (২৫) কে আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক দ্রব্য ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ধামইরহাট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।



