রাজশাহী বিভাগসারাদেশ
ধুনটে সড়ক দূঘটনায় এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় সড়ক দূঘটনায় রইচ উদ্দিন (৫০) নামে ভবঘুরে এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে ধুনট উপজেলার মথুরাপুর-ধানঘরা সড়কের তালতলা মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রইচ উদ্দিন উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামবল্লবপুর খাদুলী গ্রামের মৃত: ফয়েজ আলীর ছেলে।
স্থানিয় সূরে জানাযায়, রইচ উদ্দিন সংসার বিরাগী জন্মগত বুদ্ধি প্রতিবন্ধী। তিনি রাত-দিন বাড়ির বাইরে ঘোরাফেরা করতেন। মঙ্গলবার ভোরের দিকে মথুরাপুর-ধানঘরা সড়কের তালতলা মোড় এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় তার রক্তাক্ত মৃতদেহ পড়ে ছিল।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় রইচ উদ্দিনের মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



