খুলনা বিভাগসারাদেশ
মাগুরায় মাসুদ হত্যা মামলাৱ আসামী কাজল মিয়া আটক

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার সাচানী রাউতাড়া গ্রামের মাসুদ হোসেন (৩০) কে কুপিয়ে হত্যার ২৪ ঘন্টার মধ্যে মাগুরার চাঞ্চল্যকর মাসুদ হত্যার প্রধান আসামী কাজল মিয়াকে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রসহ আটক করেছে পুলিশ।আজ সোমবার দুপুরে মাগুরা সদর থানা মিলনায়তনে জরুরী সংবাদ সম্মেলনে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, মাসুদ হত্যার মুল আসামী কাজলকে গতকাল দিবাগত রাতেই ঝিনাইদহ জেলা থেকে আটকের পর তার স্বীকারউক্তি মতে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র ছেনদা উদ্ধার করা হয়েছে। এক বছর পূর্বের বিরোধের জের ধরে আসামী এ হত্যার ঘটনা ঘটিছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।উল্লেখ্য, গতকাল রবিবার সকাল ১০টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মাগুরা সদর উপজেলার সাচানী রাউতাড়া গ্রামের মাসুদ হোসেন (৩০) কে কুপিয়ে হত্যা করা হয় ।



