সারাদেশ

শেরপুরে ট্রলি চাপায় নিহত ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় ট্রলি চাপায় মহররম আলী(৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। গতকাল শুক্রবার(১৩ মার্চ) সকাল ১০ টার দিকে শহরের ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহররম আলী উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের মৃত শহীদুল্লাহ এর ছেলে
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের উক্ত স্থানে যাত্রীবাহী বাস ইট বোঝাই একটি ট্রলিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রলি উল্টে গিয়ে নিহত মহররম আলীসহ আরও দুইজন চাপা পড়ে। স্থানীয়দের সহযোগীতায় ফায়ারসার্ভিস ও সিভিলডিফেন্সের সদস্যরা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় আহত জেলার কাহালু উপজেলার নরপাড়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আজিজুর রহমান হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button