এইচএসসি পাসের হার এবং জিপিএ-৫ অর্জনে সিদ্ধেশ্বরীকে পেছনে ফেললো ভিকারুন্নিসা

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৯৪.১৫ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটির তিনটি বিভাগ থেকে মোট ২,৩৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছিল। তাদের মধ্যে ২,৩৪৭ জন পরীক্ষায় অংশ নেয়; যার মধ্যে ২,২০৮ জন উত্তীর্ণ হয়েছে এবং ১৩৯ জন অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির ৪১৬ জন শিক্ষার্থী এ বছর জিপিএ-৫ অর্জন করেছে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে জিপিএ-৫ অর্জনের হার ১৭.৭৩ শতাংশ। দুপুরের দিকে কলেজের মিলনায়তনে সাংবাদিকদের সামনে এইচএসসি পরীক্ষার ফলাফল তুলে ধরেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম।
তিনি বলেন, তিনটি বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।
বিজ্ঞান বিভাগে নিবন্ধিত ১,৮০১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন অনুপস্থিত ছিলেন এবং ১,৭৮৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তাঁদের মধ্যে ১,৬৭২ জন উত্তীর্ণ হয়েছেন এবং ১১১ জন অনুত্তীর্ণ হয়েছেন। এই বিভাগে পাসের হার ৯৩.৭৮ শতাংশ। বিজ্ঞান বিভাগে মোট ৩৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন, যা পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ১৮.৬৭ শতাংশ।
মানবিক বিভাগে ২৯১ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল এবং তাদের সবাই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে ২৭৪ জন উত্তীর্ণ হয়েছে এবং ১৭ জন অনুত্তীর্ণ হয়েছে, যার ফলে পাসের হার দাঁড়িয়েছে ৯৪.১৬ শতাংশ। এই বিভাগে মোট ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা পরীক্ষার্থীদের ৯.৬২ শতাংশ। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭৪ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল, যাদের মধ্যে একজন অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশগ্রহণকারী ২৭৩ জনের মধ্যে ২৬২ জন উত্তীর্ণ হয়েছে এবং ১১ জন অনুত্তীর্ণ হয়েছে।
এই গ্রুপটিতে পাসের হার ছিল সর্বোচ্চ—৯৫.৯৭ শতাংশ। মোট ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ২০.১৫ শতাংশ। ফলাফল অনুযায়ী, তিনটি গ্রুপের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার সবচেয়ে বেশি; অন্যদিকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। বিজ্ঞান শাখায় ৩৩৩ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৫৫ জন এবং মানবিক শাখায় ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের পাসের হার ৮৭.২৬% রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে মোট ১,০৭৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এ বছর কলেজটিতে পাসের হার ৮৭.২৬ শতাংশ এবং ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।



