সারাদেশ

ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

ফেনী প্রতিনিধি: উপজেলার আমজাদ হাট বাজার এলাকায় খাজুরিয়া রাস্তায় সোমবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে। এতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বেলাল হোসেন (৫০) নিহত হয়েছেন। তিনি উপজেলার আমজাদ হাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর বাড়ি খাজুরিয়া গ্রামে।

আমজাদ হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর হোসেন জানান, রাতে বেলাল হোসেন আমজাদ হাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। খাজুরিয়া রাস্তায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। বেলাল রাস্তার ওপর ছিটকে পড়েন।

গুরুতর আহত অবস্থায় বেলালকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button