আন্তর্জাতিক

রবিবার থেকে ইউরোপে বদলে যাচ্ছে ঘড়ির কাঁটা

পর্তুগাল, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে এই সময় পরিবর্তন কার্যকর হবে।

ইউরোপে প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর মার্চের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে গ্রীষ্মকালীন সময় চালু করা হয়। আর অক্টোবরের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে শীতকালীন সময় ফিরিয়ে আনা হয়।

পর্তুগালের মূল ভূখণ্ডের লিসবন ও পোর্তোসহ বিভিন্ন শহরে রোববার রাত ২টায় ঘড়ির কাঁটা পিছিয়ে রাত ১টা করা হবে। একই নিয়মে সময় পরিবর্তন হবে মাদেইরা দ্বীপপুঞ্জেও। তবে আজোরেস দ্বীপপুঞ্জে স্থানীয় সময় রাত ১টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১২টা করা হবে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশেই ২৫ অক্টোবর গ্রীষ্মকালীন সময়ের অবসান ঘটবে। এসব দেশের মধ্যে রয়েছে পর্তুগাল, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক ও ফিনল্যান্ডসহ অন্যান্য সদস্য রাষ্ট্র।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button