জাতীয়
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে সময়মতো সিদ্ধান্ত নেয়া হবে : কাদের

করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত সময়মতো নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, বিএনপির সব বিষয়ে সরকারের ওপর দোষ চাপানোর কৌশলের রাজনীতি করছে। করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির ভেতরে আছে।



