আজ দীপাবলি উৎসব ও শ্যামাপূজা

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ রোববার (৮ নভেম্বর)। সাধারণত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির দেবী শ্যামাপূজার আয়োজন ঘিরে হিন্দু সম্প্রদায়ের সর্বত্র আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
বাঙালি সংস্কৃতিতে কালীপূজার ও দীপাবলির উৎসব গুরুত্বপূর্ণ। আলোর উৎসব দীপাবলিকে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা ‘দীপাবলি’বললেও অবাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা একে ‘দিওয়ালি’বলে থাকেন। ধর্মীয় এই উৎসবকে অনেকে ‘দীপান্বিতা কালীপূজা’ ও বলে থাকেন। অশুভ-অকল্যাণের প্রতীক অন্ধকারকে দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় এই উৎসব হিন্দু ধর্মাবলম্বীরা পালন করে চলেছেন শত শত বছর ধরে। বাঙালি, অসমীয়া ও ওড়িয়া হিন্দুরা এই তিথিতে কালীপূজা উদ্যাপন করেন।
পঞ্জিকা মতে, রোববার দুপুর ১টা ২ মিনিটে শুরু হবে অমাবস্যা তিথি, যা শেষ হবে আগামীকাল সোমবার বেলা ১১টা ৫৮ মিনিটে।



