শিক্ষাঙ্গন

দ্বিগুণ হচ্ছে উপবৃত্তি; পোশাক কিনতে দেওয়া হবে ২ হাজার টাকা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকার পরিমাণ দ্বিগুণ করা হবে। এছাড়া, পোশাক কেনার জন্য প্রাথমিক স্তরের প্রতি শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

কর্মকর্তারা জানান, বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়ার হার কমিয়ে আনার লক্ষ্যকে সামনে রখে উপবৃত্তির টাকা দ্বিগুণ করা হবে। কিন্তু পোশাক কেনার জন্য শিক্ষার্থীর অভিভাবকদের হাতে সরাসরি টাকা দেওয়া হবে, নাকি পোশাক কিনে তা বিতরণ করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তারা।

জানা যায়, বর্তমানে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের দেড় কোটি শিক্ষার্থীর প্রত্যেককে প্রতিমাসে উপবৃত্তি দেওয়া হয় ১০০ টাকা করে। আর তা দ্বিগুণ করে এখন থেকে শিক্ষার্থী প্রতি ২০০ টাকা করে দেওয়া হবে।

এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের জানান, যারা স্কুলে যাবে তাদের প্রত্যেকেই উপবৃত্তির টাকা পাবে। মায়েদের হাতে উপবৃত্তির টাকা তুলে দেওয়ার পর থেকে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমেছে। অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী এখন স্কুলে আসছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button