বিনোদন

রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ে নিয়ে যা বললেন কারিনা

‘উড়তা পাঞ্জাব’-এ একসঙ্গে অভিনয় করেছেন আলিয়া ও কারিনা। ‘তখত’-এও ফের স্ক্রিন শেয়ার করতে চলেছেন তারা। অভিনয় জগতে যাকে অনুসরণ করে চলেন, তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আলিয়া যে  বেজায় খুশি, তা বার বার স্পষ্ট করে দেন রণবীর কাপুরের বান্ধবী।

বুঝতেই পারছেন কারিনা কাপুর খানের কথাই বলা হচ্ছে। যে কারিনার অভিনয় থেকে তার রূপচর্চা, সবকিছুই আলিয়াকে মুগ্ধ করে বলে ভাট-কন্যা বার বার জানিয়েছেন। এবার আলিয়ার সম্পর্কে কারিনা পাল্টা কি বললেন জানেন?

সম্প্রতি ক্যামেরার সামনে একসঙ্গে হাজির হন আলিয়া ভাট এবং কারিনা কাপুর খান। যেখানে আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হয় কারিনাকে। যার উত্তরে কারিনা বলেন, আলিয়া যদি তার ভাইয়ের (রণবীর কাপুর) বউ হন, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে খুশি হবেন তিনি। কারিনার উত্তর শুনে ক্যামেরার সমানেই হেসে ফেলেন আলিয়া।

অন্যদিকে, ভাবী ননদকে নিয়েও তার ভাললাগার কথা আবার প্রকাশ করেন আলিয়া।

তিনি বলেন, বিয়ের পর বলিউড অভিনেত্রীদের ক্যারিয়ার আগে নীচের দিকে নামতে শুরু করত। সেই চিরাচরিত প্রথা ভেঙেছেন কারিনা। বিয়ের পর, এক সন্তানের মা হয়ে তিনি দেখিয়ে দিয়েছেন, ক্যারিয়ার এবং সংসারকে কীভাবে একসঙ্গে সামলাতে হয়।

কারিনার অভিনয় থেকে তার মেকআপ সবকিছুই অন্য অভিনেত্রীদের কিছু না কিছু শিখতে বাধ্য করে বলেও মন্তব্য করেন আলিয়া ভাট।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button