রংপুর বিভাগসারাদেশ

কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন চারা বিতরণ

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ চাষীদের মাঝে ভাসমান বীজতলায় উৎপাদিত নাবি জাতের আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর উদ্যোগে ওই চারা বিতরণ করা হয়। রণচন্ডী ইউনিয়নের দক্ষিণ বাফলা জুম্মাপাড়া গ্রামে চারা বিতরণ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোখসানা বেগম, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাজেদুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) হোমায়রা মন্ডল, উপ-সহকারী কৃষি অফিসার মোজাফফর হোসেন, দেব দুলাল মহন্ত (সমা) সহ অন্যান্য কর্মকর্তা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তুষার কান্তি রায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোখসানা বেগম বলেন, সরকার বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতা অব্যহত রেখেছে। কৃষি কর্মকর্তা তুষার কান্তি বলেন, আষাঢ়- শ্রাবণ মাসে অতিবৃষ্টিতে সমগ্র উপজেলার কিছু জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। ফলে কৃষকরা আমন ধান চাষ করার জন্য বীজতলার প্রয়োজনীয় উঁচু জমি পান না।
এ সময় চারা উৎপাদনের জন্য ডিজিটাল পদ্ধতিতে কলার ভেলায় (ভুড়ায়) ভাসমান বীজতলা তৈরি করে আমনের চারা উৎপাদন করে , কিছুদিনের মধ্যে পানি নেমে গেলে কৃষকেরা যাতে আমন চাষাবাদ করতে পারে এটি মাথায় রেখে আমনের বীজতলার জন্য শুকনো জমির বিকল্প হিসেবে ভাসমান পদ্ধতিতে আমনের চারা উৎপাদন জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে অন্যান্য বক্তাগণ আমন ধান চাষাবাদ ও বীজতলা রক্ষার জন্য কৃষকের মাঝে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button