পটুয়াখালীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধ : সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত হোক সুস্থ জীবন, সকলের হাত থাক পরিছন্ন এই প্রতিপাধ্য বিষয় নিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস। গত মঙ্গলবার পটুয়াখালীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে পটুয়াখালী সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে বিশ্ব হাত ধোঁয়া দিবসের বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোঁয়ার নিয়মাবলি শিখিয়ে দরবার হলে এক আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোঁয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি সুমন কুমার বালা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান ও ব্রাক প্রতিনিধি মোঃ নেফাজ উদ্দিন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী,সাংবাদিক, সুশীল সমাজের নের্তৃবৃন্দ আরও অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



