সারাদেশ

সাপাহারে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বেলা ১১টায় সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শিরন্টি ইউনিয়ন ১-০ গোলে তিলনা ইউনিয়নকে পরাজিত করে উপজেলা চাম্পিয়ন হয়। খেলা শেষে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সমাজসেবক নূরুল হক মাষ্টার, পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারী শাহ চৌধুরী (বাবু চৌধুরী), প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, সূধীজন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button