খেলা

অসি ব্যাটসম্যানদের আঘাত করতে হবে

উপমহাদেশের দলগুলো বরাবরই অস্ট্রেলিয়ায় খাবি খায়। ব্যতিক্রম নয় পাকিস্তানও। ১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ায় ১২ বারের চেষ্টায় একটি টেস্ট ড্রও করতে পারেনি পাকিস্তান, হেরেছে সবকটিতেই। এমনকি ওয়াসিম আকরাম, ইনজামাম-উল-হক, শোয়েব আখতার, মোহাম্মদ ইউসুফ, ওয়াকার ইউনুস, মিসবাহ-উল-হক, ইউনুস খানের মতো ক্রিকেটারদের নিয়েও গত ২২ বছরে অস্ট্রেলিয়ায় সাফল্য পায়নি পাকিস্তান। সেই তুলনায় এবারের পাকিস্তান দল অনভিজ্ঞ। অস্ট্রেলিয়া সফরের জন্য এবার চমক দেখিয়ে তারা টেস্ট দলে ডেকেছে নাসিম শাহ এবং মুসা খানের মতো তরুণদের।

তরুণ হলেও অস্ট্রেলিয়ায় ভয়ে ভয়ে খেললে চলবে না, এই উপদেশ উত্তরসূরিদের দিয়েছেন শোয়েব আখতার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত এই সাবেক পেসার মনে করেন, তরুণদের উচিত মাঠে আগ্রাসী আচরণ দেখানো। এক মুহূর্তের জন্যও অস্ট্রেলিয়ার বিপক্ষে রক্ষণাত্মক হওয়া চলবে না, অনুজদের এমনটাই বলেছেন শোয়েব। শুধু তাই নয়, আরও একটি টোটকা দিলেন তিনি, যা শুনলে অনেকের খারাপ লাগতে পারে। কিন্তু পেস বোলারদের ভালো করার পেছনে ওই টোটকা ভালো কাজ করে।

শোয়েব বলেন, ‘এই ঘোষণাটা (আচরণ) খুবই গুরুত্বপূর্ণ। তাদের দুটি বল অবশ্যই ব্যাটসম্যানদের মাথায় অথবা ঘাড়ে লাগাতে হবে। আর অধিনায়কের উচিত এটা নিশ্চিত করা, যেন বোলারদের জন্য রক্ষণাত্মক কৌশল সাজানো না হয়।’ অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট খেলবে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর, ব্রিসবেনের গ্যাবায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button