অর্থনীতি
-
আবার বাড়লো সোনার দাম
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। প্রতি ভরি সোনা এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি…
আরও পড়ুন » -
‘জবাবদিহীতার ভয়ে কোম্পানিগুলো পুঁজিবাজারে আসছে না’
কিছু সরকারি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে, যা এই বাজারের গভীরতা বাড়াতে সাহায্য করবে বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স…
আরও পড়ুন » -
চীনের বিকল্প বাজার খুঁজছে সরকার: বাণিজ্যমন্ত্রী
দেশে আদা-রসুনসহ অন্যান্য নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে চীনের বিকল্প বাজারে সরকার নজর রাখছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার সচিবালয়ে বাংলাদেশ-কানাডা…
আরও পড়ুন » -
রাষ্ট্রীয় ব্যাংক পুঁজিবাজারে আনতে বৈঠকে অর্থমন্ত্রী
পুঁজিবাজার শক্তিশালী করতে লাভজনক সরকারি সাত কোম্পানির শেয়ার ছাড়ার সিদ্ধান্তের পর এবার নতুন করে রাষ্ট্রীয় তিন ব্যাংককে বাজারে আনার উদ্যোগ নিয়েছে…
আরও পড়ুন » -
বছরে ৩১৫ কোটি ডলার পাচার করছেন বিদেশীরা টিআইবির দাবি
দেশে বৈধ-অবৈধভাবে কর্মরত বিদেশীর সংখ্যা প্রায় আড়াই লাখ। এদের হাত দিয়ে প্রতি বছর বিদেশে অবৈধ পন্থায় চলে যাচ্ছে বা পাচার হচ্ছে কমপক্ষে ৩১৫ কোটি ডলার, অর্থাৎ ২৬ হাজার ৪০০ কোটি টাকা। ফলে প্রতি বছর সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে ১৩৫ কোটি ডলার বা ১২ হাজার কোটি টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণার পর্যবেক্ষণে এ তথ্য উঠে এসেছে। রাজধানীর মাইডাস সেন্টারে গতকাল এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান। ‘বাংলাদেশে বিদেশীদের কর্মসংস্থান: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে। এর ওপর ভিত্তি করে নয় দফা সুপারিশও উপস্থাপন করেছে টিআইবি। গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পলিসি) মনজুর-ই-খোদা। তিনি জানান, দেশের বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন ৪৪টির বেশি দেশ থেকে আসা বিদেশীরা। এসব বিদেশীর মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সাক্ষাত্কার এবং আইনি নথি-নীতিমালা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য, গবেষণা প্রতিবেদন ও গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ গবেষণা হয়েছে। এজন্য কোনো জরিপ চালানো হয়নি, শুধু তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে। সংস্থাটি জানায়, বাংলাদেশে বিভিন্ন খাতে কর্মরত বিদেশী কর্মীদের প্রকৃত সংখ্যা সম্পর্কে কোনো প্রাতিষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। তবে খাতসংশ্লিষ্টদের কাছ থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি বিদেশী কর্মী কর্মরত তৈরি পোশাক ও টেক্সটাইল সংশ্লিষ্ট খাতগুলোয়। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বহুজাতিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আন্তর্জাতিক এনজিও, চামড়া শিল্প, চিকিৎসাসেবা এবং হোটেল ও রেস্তোরাঁয়ও উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী কর্মরত। প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরে (২০১৮-১৯) কর অঞ্চল ১১-এর অধীনে আয়কর দিয়েছেন মোট সাড়ে ৯ হাজার বিদেশী কর্মী। এদের সম্মিলিত আয়করের পরিমাণ ছিল ১৮১ কোটি টাকা। মোট আয়ের ৩০ শতাংশ আয়কর হিসেবে এ সময় বিদেশী কর্মীদের মোট আয়ের পরিমাণ দাঁড়ায় ৬০৩ কোটি টাকা। মাসিক গড় বেতন দাঁড়ায় প্রায় ৫৩ হাজার টাকা বা ৬০০ ডলারের কাছাকাছি। কিন্তু গবেষণায় পাওয়া তথ্য বলছে, বিদেশী কর্মীদের মাসিক গড় আয় কমপক্ষে দেড় হাজার ডলার। প্রদত্ত আয়করের পরিমাণ থেকে পাওয়া হিসাব অনুযায়ী বিদেশী কর্মীদের গড় মাসিক বেতনের পরিমাণ থেকে প্রমাণ হয়, কর ফাঁকির উদ্দেশ্যে বৈধ প্রক্রিয়ায় কর্মরত বিদেশী কর্মীদের প্রকৃত বেতন গোপন করা হয় এবং অপেক্ষাকৃত কম বেতন প্রদর্শন করা হয়। এ প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, যারা রিটার্ন দিচ্ছেন, তারাও মূল আয় গোপন করে অল্প রিটার্নের ঘোষণা করছেন। এতে নিয়োগদাতা প্রতিষ্ঠান ও নিয়োগ পাওয়া ব্যক্তি উভয়ই লাভবান হচ্ছেন। তবে এতে রাষ্ট্র বড় ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে কর্মরত বিদেশী কর্মীর সংখ্যা, দেশ থেকে অবৈধভাবে পাঠানো রেমিট্যান্স ও রাজস্ব ক্ষতির পরিমাণ উদ্বেগজনক। বাংলাদেশে বিদেশী কর্মী নিয়োগে কোনো সমন্বিত ও কার্যকর কৌশলগত নীতিমালা নেই। তিনি বলেন, দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে। রাজস্ব আয় যা হওয়ার কথা, সেটা আমরা ব্যাপকভাবে হারাচ্ছি। এতে যারা অনিয়ম করে কাজ করছেন বা কাজ দিচ্ছেন তাদের যেমন দায় আছে, একইভাবে যাদের মাধ্যমে একই ব্যক্তিকে অল্প সময়ের মধ্যে পর্যটন ভিসা দেয়া হয়, তাদেরও দায় রয়েছে। এ সময় ড. ইফতেখারুজ্জামান আরো বলেন, শিল্প ও সেবা খাতের ওপর আমাদের নির্ভরশীলতা বেড়েছে, যেটা আমাদের উন্নয়নের লক্ষণ। সময়ের সঙ্গে আমাদের বিনিয়োগও বেড়েছে। তবে তা আরো বেশি হতে পারত। তবে যেটুকু হয়েছে, তা লক্ষ করার মতো। শিল্পের প্রয়োজনেই আমাদের এখানে বিদেশী জনবলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু নানা অনিয়মের কারণে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। টিআইবির গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত বিদেশীরা এখানে ভিসা নিয়ে অবস্থান করলেও এদের সবাই অনুমতি নিয়ে কাজ করেন না। যারা অনুমতি ছাড়াই কাজ করছেন, তারা সাধারণত পর্যটক ভিসা নিয়ে অবস্থান করেন, যার মেয়াদ সর্বোচ্চ তিন মাস। এক্ষেত্রে প্রতি তিন মাস পর পর তারা নিজ দেশে ফিরে যান। এরপর দ্রুত নতুন পর্যটন ভিসা নিয়ে এসে একই বা একই ধরনের কাজে যোগদান করেন তারা। বাংলাদেশে পর্যটন ভিসায় আগতদের ৫০-৭০ শতাংশ আসেন কাজের উদ্দেশ্যে। এমনকি সরকারি প্রকল্পে যেসব বিদেশী কাজ করছেন, তাদেরও অনেকে ভ্রমণ ভিসায় এসে কাজ করছেন বলে জানা গেছে। গবেষণায় দেশে বিদেশী কর্মী নিয়োগে অবৈধ অর্থের লেনদেনের বিষয়ও তুলে ধরা হয়। এতে বলা হয়, ভিসার সুপারিশপত্র, বিদেশে বাংলাদেশ মিশন থেকে ভিসা সংগ্রহ, বিদেশী নাগরিক নিবন্ধন, কাজের অনুমতি, এসবি-এনএসআই ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র এবং ভিসার মেয়াদ বৃদ্ধিতে মাথাপিছু ২৩ থেকে ৩৪ হাজার টাকার নিয়মবহির্ভূত অর্থ লেনদেন হয়। এছাড়া বিদেশী কর্মী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে দেশী বিশেষজ্ঞ না খোঁজা, কর ফাঁকি, একই প্রতিষ্ঠানে পাঁচ বছরের বেশি কাজ করানো, ভিসা নীতি লঙ্ঘন ও বিদেশী কর্মীর বেতন কম দেখানোর অভিযোগও করেছে টিআইবি। সংবাদ সম্মেলনে টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পলিসি) শাহজাদা এম আকরাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন » -
১৯ জনের নামের তালিকা চূড়ান্ত করেছে ডিএসই
মেয়াদ শেষ হতে যাওয়া ৬ স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগের জন্য ১৯ জনের নামের তালিকা চূড়ান্ত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা…
আরও পড়ুন » -
আপনাদের খেলাপি ঋণের জন্য গালি শুনি আমি: অর্থমন্ত্রী
ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, খেলাপি ঋণের জন্য সংসদে আমাকে…
আরও পড়ুন » -
পোশাক কারখানায় ডিজেলচালিত জেনারেটরের পাশাপাশি ব্যাটারি স্টোরেজের চিন্তা
তৈরি পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ দিতে ব্যাকআপ পাওয়ার হিসেবে ডিজেল জেনারেটরের পাশাপাশি ব্যাটারি স্টোরেজ করার চিন্তা করছে বিদ্যুৎ বিভাগ।…
আরও পড়ুন » -
ইবিএল এএমএল ফার্স্ট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
বে-মেয়াদি ইবিএল এএমএল ফার্স্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির ৭১৭তম সভায় এ…
আরও পড়ুন » -
বিদেশে ডলার নিয়ে যাওয়ার পরিমাণ বাড়লো
বিদেশ গমনাগমনে এখন থেকে ঘোষণা ছাড়াই ১০ হাজার ডলার পর্যন্ত সঙ্গে রাখা যাবে, যা আগে ছিল পাঁচ হাজার ডলার। বিদেশে যাওয়া-আসায়…
আরও পড়ুন » -
আইপিও আসার আগে প্রতিবেদন করুন: সাংবাদিকদের ডিএসই পরিচালক
প্রাথমিক গণপ্রস্তারে (আইপিও) আসার পর ওই কোম্পানির আর্থিক প্রতিবেদনের অসঙ্গতি নিয়ে কথা বললে সেই আইপিওকে আর বাঁচানো যায় না জানিয়ে ঢাকা…
আরও পড়ুন » -
সংসদে ৮২৩৮ জন ঋণখেলাপির তালিকা প্রকাশ
জাতীয় সংসদে আট হাজার দুইশ ৩৮ জন ঋণখেলাপি ব্যক্তি ও কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সংসদে টাঙ্গাইল-৬ আসনের…
আরও পড়ুন » -
একুশ ফার্স্ট প্রসপেক্টাস অনুমোদন
একুশ ফার্স্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার বিএসইসির ৭১৫তম কমিশন সভায় বিএসইসির নির্বাহী…
আরও পড়ুন » -
ডিএসই-সিএসইর নতুন এমডি নিয়োগের অনুমোদন বিএসইসির
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী সানাউল হককে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এমডি পদে এবং চট্রগ্রাম স্টক…
আরও পড়ুন » -
মোবাইল ব্যাংকিংয়ে দেয়া যাবে আয়কর
রাজধানী ঢাকাসহ সারাদেশে সপ্তাহব্যাপী জাতীয় আয়কর মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৪ নভেম্বর)। এবার করদাতাদের সহজে ও দ্রুত সময়ের আয়কর পরিশোধের সুবিধার্থে…
আরও পড়ুন » -
শিল্পায়ন করতে গিয়ে যেন খাদ্য উৎপাদন না কমে
শিল্পায়ন করতে গিয়ে যেন খাদ্য উৎপাদন কমে না যায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে…
আরও পড়ুন » -
আরও দুটি ড্রিমলাইনার বিমান বহরে যুক্ত হচ্ছে
আরও দুটি অত্যাধুনিক ড্রিমলাইনার ৭৮৭-৯ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে। আসছে ২০ ও ২২ ডিসেম্বর। ড্রিমলাইনার দুটির বর্তমানে ব্র্যান্ডিং, লোগো…
আরও পড়ুন » -
পাইকারিতে ভোজ্যতেলের দাম প্রতিদিনই বাড়ছে
চলতি বাজেটে ভোজ্যতেল আমদানিতে শুল্ক বৃদ্ধির পর কয়েক দফায় দাম বেড়েছিল নিত্যপণ্যটির। এরপর প্রায় এক মাস বিরতি দিয়ে ফের বাড়তে শুরু…
আরও পড়ুন » -
লন্ডন স্টক এক্সচেঞ্জে চালু হচ্ছে ১০০ কোটি ডলারের ‘বাংলা টাকা বন্ড’
প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য লন্ডন স্টক এক্সচেঞ্জে চালু হচ্ছে ১০০ কোটি ডলারের ‘বাংলা টাকা বন্ড’। এতে লন্ডন স্টক এক্সচেঞ্জে প্রবাসী…
আরও পড়ুন » -
আমদানিনির্ভরতা কমাতে দেশে প্রথমবার পেঁয়াজ গুদাম
চলতি বছরের মাঝামাঝি থেকে হঠাৎই অস্থির পেঁয়াজের বাজার। পাইকারি ও খুচরা বাজারে সমানতালে বেড়েছে দাম। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি…
আরও পড়ুন » -
আয়কর টুকি টাকি: আয়কর মেলা শুরু বৃহস্পতিবার
করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী আয়কর মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী বৃহস্পতিবার থেকে…
আরও পড়ুন » -
মোবাইল ব্যাংকিংয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: আতিউর রহমান
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেছেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রাজধানী থেকে গ্রামাঞ্চলে প্রতিদিন ১৩ কোটি টাকা স্থানান্তর হচ্ছে। এর মাধ্যমে…
আরও পড়ুন »




















