শিক্ষাঙ্গন

অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে নোবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অভিন্ন শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ এর দিকে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সহসভাপতি ড. নাহিদ আক্তারের ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নীতিমালা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডকেট/রিজেট বোর্ড অনুমোদন করবে। এ ধরনের অভিন্ন নীতিমালা বিশ্বের কোথায়ও আছে বলে জানা নেই বলে মন্তব্য করেন তারা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button