সারাদেশ
যশোর মনিরামপুর পৌর যুবলীগের সভাপতির ভাই গাঁজাসহ আটক, পলাতক ২

যশোর প্রতিনিধি: যশোরের মনিরামপুর পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমানের আপন ভাই যুবলীগ নেতা মিজান ১ কেজি গাঁজাসহ আটক। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁগচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আনোয়ার হোসেন। তিনি বলেন জামতলা বাজার থেকে বৃহস্পতিবার রাত ১০.১৫ মিনিট মিজানকে গাজাসহ আটক করেন।
এছাড়া পুলিশ অফিসার আরো জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গী ফোর্স নিয়ে ওই বাজারে ওত পেতে থাকেন। সীমান্ত এলাকা থেকে মিজানসহ তিনজন মিলে একটি মোটরসাইকেল যোগে মাদকের চালান নিয়ে আসছিল। এসময় পুলিশ মিজানের মোটরসাইকেলটিকে সিগন্যাল দিলে মিজানের সাথে থাকা তার দুইজন সহযোগী মোটরসাইকেল থেকে লাফিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। মিজানকে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে বিশেষ প্যাকিং জাত করা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।



