রাজশাহী বিভাগ

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় প্ল্যান পাসের নামে হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ : সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দিতে পৌরসভায় বহুতল ভবনের প্ল্যান পাসের নামে মোটা অঙ্কের ঘুষ দাবি, হয়রানি এবং প্রতারণার মাধ্যমে পৈতৃক জমি হাতছাড়ার চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) বগুড়া প্রেস ক্লাবে এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন সারিয়াকান্দির পারতিতপরল এলাকার নূরী জান্নাত।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সারিয়াকান্দি পৌরসভাধীন তাদের বাবার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে তিনি ও তার সাত বোন বহুতল ভবন নির্মাণের জন্য পৌরসভার ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের কাছে প্লানের কাগজ জমা দেন। ইঞ্জিনিয়ার প্লান পাস করার জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

এই টাকা দিতে অস্বীকৃতি জানালে ইঞ্জিনিয়ার তাদের প্লান অনুমোদন না দিয়ে বোনদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেন। তাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিবেশী সততা দই ঘরের মালিক শহিদুল ইসলাম মজনু মিয়া জমিটি নামমাত্র মূল্যে হাতিয়ে নেয়ার জন্য ইঞ্জিনিয়ারকে মোটা অঙ্কের টাকা ঘুষ দেন।

একপর্যায়ে ইঞ্জিনিয়ারের প্ররোচনায় তার বড় বোন গোপনে ২০ লাখ টাকায় জমিটি বিক্রি করার সিদ্ধান্ত নিলে তারা তা বন্ধ করে দেন। ব্যাংকের মাধ্যমে নির্ধারিত সরকারি ফি পরিশোধের পরেও এক বছর ধরে তাদের প্লানটি ঝুলে রাখা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button